আর্কাইভ
ads
logo

ভঙ্গুর অর্থনীতির ভার বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ০৪:৪৯ পি.এম
ভঙ্গুর অর্থনীতির ভার বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ads

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা ও নড়বড়ে অর্থনীতির প্রতিকূলতা বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের ভার বহন করে দেশকে স্থিতিশীল করার চেষ্টা চলছে।

বুধবার রাজধানীর উত্তরায় মাসব্যাপী আয়োজিত ‘আলোকিত মাহে রমাদান’ শীর্ষক ইসলামি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ধ্বংসপ্রায় এই অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী ও শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিতে সরকারের কমপক্ষে দুই বছর সময়ের প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো অপশক্তি যেন রাজনৈতিকভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে।

বিগত সময়ের সামাজিক পরিস্থিতির স্মৃতিচারণ করে জহির উদ্দিন স্বপন বলেন, একসময় দেশে দাড়ি রাখা বা টুপি পরার মতো ব্যক্তিগত ধর্মীয় পোশাককেও সন্দেহের চোখে দেখা হতো। তিনি অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার নাটক সাজিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।

তবে বর্তমান পরিস্থিতি অনেক ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, আজকের এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের স্বতঃস্ফূর্ত আয়োজনই প্রমাণ করে যে, দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানান।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ